Thursday, July 9, 2026

সম্পূর্ণা

 প্রেম শরীরে সম্পূর্ণতা পায় না 

বিরহ এসে এক পূর্ণতা দেয় 

একাকীত্ব খোলা আকাশ দেয় না 

কোনো উঁচু পাহাড়ে দেখি একা আয়না 

যখন হঠাৎ কিছু বলে উঠতে চাওয়ার পরেও 

কোনো এসএমএস আসে না 

তখন বারে বারে মনে বায়না 

স্মৃতি নিয়ে ভাবছি না 

কোথায় হাজার হাজার বিছানা 

একা একা শুয়ে আছে 

প্রেম আসেনি তাঁদের কাছে 

কিন্তু বিরহের অনুভূতি প্রকাশ 

করেছে অবশেষে এক সম্পূর্ণতার আকাশ 

তাই প্রেম শরীরে আসেনি 

কিন্তু এসেছিল বিরহ আর সম্পূর্ণ হয়ে ওঠার 

চারপাশে তখন শুধুই সেই পাহাড় আকাশে লাল বেগুনি 

Wednesday, July 1, 2026

শুয়ে পোকা

 শুয়ে ছলে এক পোকা 

 জানিনা কেন সেই বোকা 

খিদে নেই তবু খেয়ে চলে 

গাছ যায় রসের তলে 

জল দিয়ে যায় তার বুক 

খুলে দেয় সেই উন্মুখ 

ভাসিয়ে দেয় সেই সময় 

ভীষণ চোখ খুব তন্ময় 

কিন্তু মানুষ শুধুই চায় 

যেই পায় আর হানায় 

কবে দেবে কি বলে 

হারিয়ে গেছে ভূতলে 

হঠাৎ করেই জেগে উঠবে 

শেকল ভেঙে জল পাবে 

হাওয়া খাবে, পাতা খাবে 

তারপরে সে খাদ্য হবে