Friday, October 9, 2026

নিজেকে চিঠি - মনের স্বভাব

স্বভাব গত ভাবেই মানুষটা একটু একা 
কবিতায় মজে ডুবে গিয়ে আনন্দে থাকা 
কর্তব্য পথে অনেক ভাবেই কর্মচারী 
বোঝা বয়ে চলে ভারী ভারী 
পৃথিবীর ভাল লাগে সেই বোঝা 
মন খুঁজে চলে আনন্দ আর যা যা 
বস্তা থেকে খালি করে দিয়ে 
একটু একটু করে দূরে গিয়ে 
জীবনের কিনারা থেকে 
ঝংকার গুলো মস্তিষ্কে 
থেকে মনে এসে মুক্তি পায় 
মানুষের সাথে মানুষকে মিলিয়ে দেয় 
আমার অমর স্বভাব পায়
সৃষ্টির ফুলের পরিচয় 
শেষ মেশ কার কী ভাল লাগলো
না ভেবেই ও নিজের মতই থাকল 
আর নিজের আহ্লাদ 
বা তার অবসাদ 
সবটা নিয়েই তার বুনট 
আর বাকিটা মনের হিং টিং ছট 


The Way of Being

By nature, this person is a little solitary, Lost in poetry, finding joy in reverie.

Along the paths of duty, an employee in many a guise, Carrying burdens, heavy upon heavy, as the days go by.

The world seems to cherish the weight they bear, While the mind keeps seeking joy, and all that lies elsewhere.

Emptying the sack, little by little, Drifting away, bit by bit, From the very edge of life.

The reverberations, born in the brain, Travel inward, from mind to heart, And there, at last, find their release.

They bring one human being closer to another, And in me, my own immortal nature takes shape—

The flowering signature of creation.

In the end, without a thought For what pleased whom, The person remained just as they were, True to their own self.

Their own delight, Their own despondency— All of it woven together Into the fabric of their being.

And whatever remains beyond it all Is the mind's own hing ting chhot— That playful, inexplicable music Which belongs to no one but itself.




Thursday, October 8, 2026

নিজেকে চিঠি - অক্টোবর

 একটা মাস মানেই কি তিরিশটা দিন 

 ভাবনা গুলো মস্তিষ্কে কখন সমীচীন 

কত গুলো ঘণ্টা মেলালে হয় একটা দিন 

যার নেই আলো আর রাত 

জিজ্ঞেস করে আসব ভাবছি 

তাঁকে যার নেই ডাল ভাত 

অথবা তাঁকে যার কাছে আছে ফ্ল্যাট আর হুইস্কি বা গাড়ি 

কি অদ্ভুত এক ব্যাপার হলো তাড়াতাড়ি 

ঘন্টায় চব্বিশ হয়েও দিনটা আলাদা

ভাতের জোয়ার ভাটা কাদা 

তাঁর কাছে সব ভোদা 

হুইস্কি বা গাড়ি আবার বলে চব্বিশটি 

এক দিনের কাছে খুবই চিমটি 

তারা বলে রাত আর দিন এর কোনো শেষ নেই চব্বিশে

টাকার আকাশে অন্তরীক্ষ তার পাশে 

ছোটো বস্তি থেকে তারায় নিয়ে চলে যেতে পারে রাম হুইস্কি 

বুলডোজার দিয়ে করে ফেলতে পারে শহরে উইন্টার স্কি 

হঠাৎ করেই তারপর চব্বিশ ঘণ্টার মধ্যেই 

হয় একটা দুর্ঘটনা 

রেডিও তে বলে আজ কে আর রাত আসবে না 

আজকে পুরো চব্বিশ ঘণ্টা টাই দিন 

কারণ আজ বুলডোজার টাই হুইস্কি 

এটাই ধরে নিন।

প্রত্যেকটা অক্টোবর কেন এরকম হয়

কারণ আজ ও অক্টোবর আমায় শুধুই ভাবায়।

Is a month always thirty days?

And when, exactly,
do the thoughts inside the brain
become appropriate?

How many hours must gather
before they can call themselves a day—

a day with neither light
nor darkness?

I think I will go and ask
the one who has no rice,
no lentils,

or perhaps the one
who has a flat,
a bottle of whisky,
a car.

What a strange thing—
how quickly everything happens.

Twenty-four hours make a day,
and yet no two days
are ever the same.

There are tides in the rice,
ebb and flow in the mud—

to him,
it is all a blur.

But whisky and cars
count twenty-four differently.

They say twenty-four hours
are hardly a pinch
in the palm of a day.

They say night and day
have no ending within twenty-four,

while beside the sky of money
the universe itself
seems to orbit.

Ram Whisky can lift you
from a little slum
and carry you straight to the stars.

With a bulldozer,
he can turn a city
into a winter ski resort.

And then, all at once—

within those same twenty-four hours—

an accident happens.

The radio announces:

There will be no night tonight.

For the entire twenty-four hours,
there will be only day.

Because today,
the bulldozer itself
is whisky.

Let us leave it at that.

Why is every October
like this?

Because even now,
October does nothing
but make me think.




Saturday, September 26, 2026

বয়সের উষ্ণতা

নিজেকে চিঠি -

উষ্ণতার পা

ঠিক কোন বয়সে উষ্ণতা আসে,
ঠিক কখন কেউ থাকে পাশে—
একটি শরীর থেকে ক্রমশ অন্য শরীরে
হঠাৎ করেই পৌঁছে যেতে?

তারপর হৃৎপিণ্ডটা দূরে সরে গেলে,
এক চেয়ারে বসে থাকলেও
পাশাপাশি আসার আর দরকার পড়ে না।
একসঙ্গে থেকেও আলাদা হয়ে যায়
একটি বিছানা।

আকাশ তখন মাটি থেকে আলাদা,
রং-বেরঙের কাঁচ গুলো
ধূসর, সাদা।
এক নিঝুম দ্বীপের জোছনা-আলোয়
উষ্ণতার হঠাৎ না থাকাটাই
হয়তো ভালো।

ঠিক তখনই আবার উষ্ণতা ফিরে আসে—
একটু ছোটো বয়সের কাছে,
আশার ফানুসে।

কোনও বুদবুদের ফেনা
আর আকাশে ওড়ে না।
মাটিও আর এই আকাশকে চায় না।

উষ্ণতার পা
তখন অন্য জমিতে।

আর বয়স
এগিয়ে চলে—
নিজেকেই মাপতে মাপতে।

The Feet of Warmth

At exactly what age does warmth arrive?
And when, exactly, does someone stay beside you—
to pass, almost without warning,
from one body into another?

And then, when the heart slowly drifts away,
even sitting on the same chair,
there is no longer any need
to sit side by side.

Together, yet separate—
even one bed
becomes two.

The sky then parts from the earth.
The coloured panes of glass
turn grey, turn white.
Under the moonlight
of a silent, forsaken island,
perhaps it is better
when warmth suddenly disappears.

And just then,
warmth returns again—
to a younger age,
floating on the paper lantern
of hope.

No foam of bubbles
rises into the sky anymore.
Neither the earth
nor this sky
wants each other now.

The feet of warmth
have begun to walk
upon another land.

And age moves forward,
measuring itself
step by step.


Wednesday, September 16, 2026

নিজেকে চিঠি - কোশি নদী ও লেনার্ড কোহেন

 নিজেকে চিঠি - কোশি নদী ও লেনার্ড কোহেন 


কিছুদিন আগে জিম করবেট wildlife পার্ক এ গিয়েছিলাম। যাত্রা টা কাজ সংক্রান্ত যাত্রা ছিল। অথচ এই যাত্রায় গিয়ে এক নতুন বন্ধু কে পেলাম। কোসি নদী। নেপাল এর ভয়াবহ প্রলয় আর পুরোনো কোসি নদী কে ভয়াবহ রূপ নিয়ে ফেসবুক এ বিভিন্ন ভিডিও তে দেখেছি। নেপালের ভয়াবহতা কে দেখেছি ফেসবুক এ। দেখেছি গ্লেসিয়ার, নদী কি করতে পারে। যখন উত্তরাখণ্ড যাচ্ছিলাম, ফ্লাড এলার্ট, বৃষ্টির এলার্ট, গুগল বার বার দেখাচ্ছিল। মাথায় ছিল প্রকৃতির পরিবর্তনশীল হওয়ার সংকেত। শঙ্কা যদিও খুব একটা ছিল না। কারণ নগর সভ্যতা বা ফেসবুক এর মধ্যে থেকেও আমি এখন নাগরিক নই। আমি অনেকটাই বন্য, প্রকৃতির। পৌঁছে গেলাম প্রকৃতি আর কোশির কাছে বনের মাঝেই। সারাদিন কাজ  আর তার মাঝেই সকাল থেকে দুপুর থেকে রাত কোশী কথা বলে চলেছে। তাঁর প্রতিটি শব্দ শুনতে পাচ্ছিলাম। জেনো মডেলিং সেশন এর মধ্যেও কোসি নদী আমাকে বুঝিয়ে দিচ্ছে কেন আমরা মডেলিং (এই মডেলিং পলিসি মডেলিং, এনার্জি মডেলিং) করি বা করার কি দরকার।


স্থানীয় লোকেরা বলল যে যখন তখন কোসি নদীর শব্দ ধ্বনি বদলে যেতে পারে। বৃষ্টি হলো, রোদ্দুর আসল, গেলো। তিন দিনের মধ্যে এক দিন ও সেই ধ্বনি বদলালো না। যেন আমরা দুজনে বন্ধুত্ব পাতাতে চাইছিলাম দুজনের সাথে - কোসি নদী ও আমি। এটাও বুঝতে পারলাম যে সে বন্ধুত্ব চাইলেও দুরত্ব ও চায়। মাঝরাতে তখন ঠিক ঘড়িতে বাজে ২.৩০। তার পাশে গিয়ে দাঁড়ালাম। শব্দ ধ্বনি ঠিক সেই একই রকম যা ছিল দুপুর আড়াইটের সময়। কি করে ও এত স্থির। মাথায় চলছে ফেসবুক এর ভিডিও যেখানে এই নদী ভয়াবহ এবং এক ধাক্কায় কয়েক মিনিটে সব বয়ে নিয়ে চলে যায়। বুঝলাম যে পুরোটাই প্রকৃতির বাছাই করার নিয়ম। সেই রাতে ও আমায় শোনালো একই স্থির ধ্বনি। অন্য যেকোনো সময়ে এটা হতে পারে প্রলয় ধ্বনি। অন্ধকারে ডুবে ওর পাশে দাঁড়িয়ে শুধু এক বন্ধু কে দেখতে পেলাম। ফিরে আসলাম ধীরে ধীরে আমার রুম রাতের অন্ধকারে একা।


মাথায় চলতে থাকলো লেনার্দ কোহেন এর লেখা গান "সুজান" এর কিছু লাইন। 


"Suzanne takes you down to her place, near the river

You can hear the boats go by, you can spend the night beside her

And you know that she's half-crazy, but that's why you wanna be there


And just when you mean to tell her that you have no love to give her

Then she gets you on her wavelength and she lets the river answer

That you've always been her lover

And you wanna travel with her

And you want to travel blind

And you know that she will trust you

For you've touched her perfect body with your mind"


আমার সুজান হয়ে উঠল "কোশী নদী"।  সকালে উঠে না ঘুমিয়ে দিল্লির উদ্যেশে সকাল সাত টা নাগাদ রওনা দিয়ে দিলাম। রাস্তায় আসতে আসতে দেখলাম, ন্যাশনাল হাইওয়ে তে একটি বড় ট্রাক উল্টে পড়েছে আমরোহার কাছে। লোক জন জড় হয়ে রাস্তা জাম করে মোবাইল ফোনে দুর্ঘটনার ভিডিও নিচ্ছে। তাঁর মধ্যে কিছু ট্রাক ড্রাইভার ও রয়েছে। হয়ত পরবর্তী সময়ে এই ভিডিও টা আপলোড করে সেই ট্রাক ড্রাইভার reel likes পাবে। কিছুটা খুশিও হবে। 


আর আমিই হয়ত, নেপাল এর প্রলয় ভিডিও টা ফেসবুক এ শহরে বসে দেখার পর, ট্রাক ড্রাইভার এর ভিডিও টাও দেখব ফেসবুক এ বসে।


A Letter to Myself — The Kosi River and Leonard Cohen


A few days ago, I went to Jim Corbett Wildlife Park. It was essentially a work-related journey. And yet, somewhere along the way, I found a new friend.


The Kosi River.


I had seen the terrifying images and videos of Nepal’s recent devastation on Facebook. I had seen the old Kosi in its more frightening moods, seen what glaciers and rivers can do when nature decides to change its course.


While travelling towards Uttarakhand, my phone kept flashing warnings—flood alerts, heavy rain alerts. Nature seemed to be sending its signals, reminding us of how unpredictable it can be.


And yet, I was not particularly afraid.


Perhaps because, despite living within an urban civilisation and spending so much time within the world of Facebook, I no longer feel entirely urban myself. Somewhere inside, I remain a little wild. A little closer to nature.


And then I arrived—deep in the forest, close to nature, close to the Kosi.


The days were filled with work. But in between the meetings and discussions, from morning to afternoon, from afternoon to night, the Kosi kept speaking.


I could hear every word.


Strangely, even in the middle of our modelling sessions, I felt that the Kosi was explaining to me why we model at all—why we need modelling, whether it is policy modelling or energy modelling. Why we try to understand the future through equations, assumptions and scenarios when nature itself refuses to behave according to our models.


The local people told me that the sound of the Kosi could change at any moment.


It rained. The sun came out. Then disappeared again. The weather changed its mood.


But over those three days, the sound of the river never changed.


Not once.


It felt almost as if the two of us were trying to become friends—the Kosi and I.


But I also understood something else: even if she wanted friendship, she wanted distance too.


It was the middle of the night.


Exactly 2:30 a.m.


I walked quietly towards the river and stood beside her.


The sound was exactly the same as it had been at 2:30 in the afternoon.


How could she remain so still?


In my mind, the Facebook videos kept playing—the terrifying Kosi, the river that can suddenly become a force of destruction, carrying everything away within minutes.


And then I understood something about nature’s own rules.


Perhaps this is how nature chooses.


The same river that whispers gently beside you at one moment can, at another, become the sound of catastrophe.


That night, however, the Kosi continued to speak in the same steady voice.


Standing beside her in the darkness, I could see only a friend.


Nothing more.


And slowly, I walked back to my room, alone, through the darkness of the night.


As I walked, a few lines from Leonard Cohen’s Suzanne began playing inside my head:


“Suzanne takes you down to her place, near the river

You can hear the boats go by, you can spend the night beside her…”


There was something about those lines that suddenly felt strangely familiar.


My Suzanne had become the Kosi River.


The river had taken me to her place. She had allowed me to spend a night beside her. She had spoken to me without ever saying a word. And perhaps, like Cohen’s Suzanne, she had taken me onto her wavelength and allowed the river itself to answer.


By morning, I had hardly slept.


Around seven, I left for Delhi.


On the way, near Amroha, I saw a large truck overturned on the National Highway.


People had gathered around it. The traffic had slowed into a jam. Almost everyone seemed to have a mobile phone in hand, recording the accident.


Among them were a few truck drivers too.


Perhaps one of them would later upload his video to Facebook or Instagram. Perhaps it would collect a few thousand views, a few hundred likes. Perhaps, for a moment, he would feel happy about it.


And perhaps I, too, would eventually sit in my city and watch that video on Facebook.


Just as I had watched the videos of the devastation in Nepal.


A river in Nepal.


A truck near Amroha.


A disaster on a screen.


A disaster beside the road.


Perhaps this is what our lives have become: we keep watching catastrophe from a safe distance, turning it into images, videos, reels and memories.


And somewhere between the real river and the river on Facebook, I wonder whether we have forgotten how to listen.


That night, beside the Kosi, I did not see a river waiting to become a catastrophe.


I saw a friend.


And perhaps that is what the river had come to tell me—that nature does not always announce itself through destruction.


Sometimes, it simply sits beside you in the darkness and speaks in the same quiet voice it used in the afternoon.


You only have to be there to hear it.


@highlight