Tuesday, June 23, 2026

স্বাধীন বাড়ি

 যখন তুমি ভাসিয়ে দিয়েছো তাড়াতাড়ি 

হঠাৎ করেই হয়েছে বিভাজনের বাড়ি 

হালকা করে রোজ রাতে রং পাল্টায় 

কখন তারায় বা কখন মহাবিশ্বের আঙিনায় 

এখনও অনেক বেশি করে এক অস্তিত্ব 

এক অচিন পাখির মতো রাঙানো শর্ত 

কোনো গোলক ধাঁধার সমাধান করতে পারে 

কী হলে কী হয় তার পরে 

ভাবনা গুলো কি কোনো সমাধি সৌধ কমপ্লেক্সে 

স্বাধীন বাড়ির মাল্টিপ্লেক্স এ 

এক চিলতে হাসি আর রোদ্দুর নিয়ে 

হেসে ওঠে বৃষ্টিতে ভিজে গিয়ে 

ঠিক তখন তোমার গ্রাম আর আমার শহরে 

স্বাধীন বাড়ি মিলিয়ে যায় নির্ঝর সুর সাগরে 

No comments:

Post a Comment