কতটা হিমালয় গলে গেলে
মানবিকতার খোঁজ মেলে
সেই দুর পাহাড়ে বসে
বৃষ্টি ভেজা দিনে
খুব ভালো বাসা পেলে
ছটায় ভরা রাস্তা গুলো
মানুষ টা কে দেখে
এক জঙ্গলের রাস্তা দিয়ে
আধ্যাত্মিকতা গেলে
হারিয়ে গেল সবার মাঝে
মানব জমিন হয়ে
জীবন টা গেল বদলে আবার
সেই জল প্রপাতের বেগে
কালকের ইতিহাস গুলো
অন্য ভাবে লিখে
মানব সভ্যতা গড়ে তোলার
আদলে নির্মিত সব হলে
কালকের জল বায়ু হারালে
আজকে তুমি কি করলে
আধ্যাত্মিক হয়ে মানুষের কাছে
কতটা নেপাল আর মানুষের কাছে পৌঁছলে
নাকি মাঝ রাস্তায় কোনো আতঙ্কের মিসাইল
ভুলিয়ে দিল চোখের জলের ফেনাইল
সেই ফেনাইল জলে ডুবে গেলো
নোনা শব্দের চেলো
ভায়োলিন হয়ে বেজে উঠল
মান্ধাতার আমলের শিস গুলো
গুলির শব্দে নাকাব খুলে গেল পরে আমার
পাশে দেখি কখন শুয়ে আছে বন্দুকের জায়গায় গিটার
How much of the Himalayas must melt
before we stumble upon humanity?
Sitting there, on those distant mountains,
on a rain-drenched day,
when love finds you—
deep, abundant, almost overflowing—
the light-filled roads
begin to look at the human being.
And when spirituality
walks away down a forest path,
it disappears into the crowd,
turning, somehow,
into the soil of humanity.
Life changes once again,
rushing forward
like the fierce descent of a waterfall.
Yesterday’s histories
are rewritten in another language,
while everything we built
in the likeness of human civilisation
slowly stands exposed.
And when tomorrow
has lost its water,
when the air itself has vanished—
tell me,
what did you do today?
Becoming spiritual,
how far did you really travel
towards another human being?
How much of Nepal did you reach,
and how much of humanity?
Or did, somewhere along the way,
a missile of terror
erase from your eyes
the pale foam of tears?
And in that foaming water
the salty cello of words sank away,
while the whistles of some
ancient, forgotten age
rose again—
singing themselves into a violin.
Then, through the noise of gunfire,
the mask fell away from my face.
And when I looked beside me,
I saw something lying there—
where once there had been a gun,
there was a guitar.