Nijeke Chithi - নিজেকে চিঠি
প্রত্যেক দিওয়ালি তে এখন যখন শুধুই ছটফট করি, তখন শুধুই আশ্রয় - Anupam Roy এর"শান্ত হও" , Srijit Mukherji এর "Vincida" ছবিটা থেকে কারণ দিল্লীর দিওয়ালি সময়টা শুধুই আমাকে এক Übermensch এর কথা মনে করায় আর ভাবতে থাকি এইবার হয়তো এসে পড়বে তিনটি রূপান্তর -
তিনটি রূপান্তর: উট, সিংহ ও শিশু
জারাথুস্ত্রের বাণীতে নিৎশে মানুষের আত্মিক বিবর্তনের তিনটি পর্যায়ের কথা বলেছেন, যার মধ্য দিয়ে অতিক্রম করে মানুষ এই অবস্থায় পৌঁছতে পারে।
1. উট (The Camel): ঐতিহ্য, কর্তব্য, সামাজিক অনুশাসন এবং বহিরাগত নিয়মের সমস্ত ভার নীরবে বহন করে চলা। উটের মতো মানুষও জীবনের চাপিয়ে দেওয়া দায়িত্ব ও বোঝা নিজের কাঁধে তুলে নেয়।
2. সিংহ (The Lion): সেই সমস্ত বোঝার বিরুদ্ধে বিদ্রোহ করে ওঠা। প্রচলিত সামাজিক বিশ্বাস, প্রথা এবং আরোপিত বিধিনিষেধকে প্রত্যাখ্যান করে উচ্চারণ করা এক পবিত্র 'না' (Sacred No)। পুরোনো মূল্যবোধের শৃঙ্খল ভেঙে নিজের স্বাধীন সত্তার সন্ধান করা।
3. শিশু (The Child): শেষ পর্যায়ে পৌঁছে মানুষ অর্জন করে এক নির্মল, নিষ্পাপ ও বিস্ময়ভরা চেতনা। সেখানে থাকে খেলার আনন্দ, সৃষ্টির স্বাধীনতা এবং পৃথিবীকে নতুন করে আবিষ্কারের বিস্ময়। এই অবস্থায় মানুষ উচ্চারণ করতে পারে এক পবিত্র 'হ্যাঁ' (Sacred Yes)—জীবনের প্রতি, সৃষ্টির প্রতি এবং নিজের অস্তিত্বের প্রতি এক স্বতঃস্ফূর্ত, আনন্দময় সম্মতি।
প্রত্যেক দিওয়ালি তে যখন আলো জ্বলে ওঠে চারিদিকে আর দিল্লি ধোঁয়া আর এক গতিময় AQI তে ভরে ওঠে আমি ঘরে নিজেকে বন্ধ করে আমার চার পায়ে ধারণ করা সন্তানদের সাথে শুধুই শান্ত হওয়ার চেষ্টা করে গান গাই, গান বাঁধি।
@highlight Justajoo The Band Divyam Gaur Nimit Jain Neeraj Brahma Boro Ranajoy Das Ishan Dubey @isha maheshwari @zoaib
No comments:
Post a Comment