Saturday, May 23, 2026

হতে পারি

হতে পারি সত্যি হয়ে যাওয়া জানলা, 

যার আছে অজস্র ডাল পালা , 

বদলায় না সেই সত্যি টুকু আর ,

হাওয়ার ব্যকরণ শুধুই তোমার বদলাবার,

হতে পারি শেষ না হওয়া রাস্তা

জীবনটা কে বুঝিয়ে বলে "খাস না বাকওয়াস" তা 

হতে পারি শহুরে এয়ার কন্ডিশন 

তাপের মাঝে ঠাণ্ডা ভীষণ 

সেই ঠান্ডায় গরমকালে 

আলগা রোদের সেই বিকেলে 

হতে পারি টগবগে ফিটন গাড়ি 

নতুন বউয়ের লাল বেনারসী শাড়ি 

লাল কপালে সিদুর খেলায় 

হতে পারি আমার কেতায় 

এক অন্য দিনের স্বপ্ন 

রুক্ষ মাঠে ধান বোনার রত্ন 

হতে পারি সেই রত্নের কোষাগার 

জগৎ জুড়ে আদরের খামার

হতে পারি আতঙ্ক থামিয়ে দেওয়ার সেই আদর 

সমস্ত জঙ্গি শহীদের আর নেই কোনো কদর 

হতে পারি এক সেই পৃথিবী

যেখানে মানুষ রাজা মানুষ কবি।





Anandajit Goswami , Anandajit Goswami , Anandajit Goswami 

23rd May, 2026

No comments:

Post a Comment