নিজেকে চিঠি - স্মৃতি
স্মৃতির জীবন আর মৃত্যু ঠিক কিরকম হয় বা হওয়া উচিত। উচিত শব্দটা শুনলেই আমার মা কিরকম একটা খিট খিট করে ওঠে। হয়তো স্মৃতি এমনই একটা কিছু যার কোনো উচিত বা অনুচিত হয় না। স্মৃতি মানুষের অস্তিত্ব নির্ধারণ করে দেয়। তাঁকে ভাবায়, হাসায়, কাঁদায়, লড়াই শেখায় আর কি না করায়। আমার নিজের বই "Siddharth:The Soul Seeker" এ স্মৃতি সিদ্ধার্থ কে এক অভূত পূর্ব অভিযান এ নিযুক্ত করে। সেই অভিযানে স্মৃতি তাঁকে দেশ ঘোরাতে সাহায্য করে। আবার ঘর ছাড়া করে, সঙ্গী হিন করে দেয়। হয়ত গল্পটাকে যদি আমি একটা কল্প বিজ্ঞান এর মোচড় দিতাম তাহলে ঐ স্মৃতি কে তাড়া করে সিদ্ধার্থ, হেঁটে হেঁটে না বছরে চাঁদে পৌঁছত, বা কোনো গাড়ি তে ৫ মাসে পৌঁছত। রকেট নিলে 3 দিনে পৌঁছত, আর প্লেনে চড়লে 18 দিনে পৌঁছত।
এই যে কোথাও একটা পৌঁছনো, এই কাজ টা স্মৃতি খুব সুন্দর ভাবে করে। কিছু ছেড়ে কোথাও পৌঁছনো, এ তো স্মৃতির জন্য সম্ভব হয়ে ওঠে। ক্রিস্টোফার নোলান তাঁর "ইন্টারস্টেলার" ছবিতে এটি কে সম্পূর্ণ একটা অন্য রূপ দিয়েছেন। সেখানে বাবা মার্ফি কে ছেড়ে বেড়িয়ে পড়ছে জীবনের উদ্দ্যেশে অন্য গ্যালাক্সি তে। মেয়ের স্মৃতি তে বাবা থেকে যাচ্ছে, আবার স্মৃতি থেকে বেড়িয়ে মেয়ের সঙ্গে কথা বলছেন কিছু ঘড়ির কাঁটার সিগন্যাল দিয়ে এক সময় এবং জায়গার অন্য ডাইমেনশন থেকে। নোলান আমাদেরকে দেখালেন সেই সিগন্যাল, বাবার স্মৃতি কে সম্বল করে মার্ফী বানিয়ে ফেলল আরেক দুনিয়া আরেকটি নিজের পৃথিবীতে বাবার কাছে পৌঁছনোর জন্য। সেই পৃথিবীর নিয়ম একটু আলাদা। গ্র্যাভিটি অন্য ভাবে কাজ করে। কিন্তু মেয়ে বাবার কাছে পৌঁছে যায় স্মৃতি কে ধরে। আমার সিদ্ধার্থ যদিও শুধুই বোধগয়া অবধি পৌঁছতে পেরেছিল।
কিন্তু আবার ইমতিয়াজ আলি তাঁর ছবির মাধ্যমেই দেখালেন যে, স্মৃতি, প্রেম, আর স্মৃতির প্রতি প্রেমের বিশ্বাস কে ধরে মৃত্যু প্রান্তে একটা জড় শরীর বছরের পর বছর কষ্ট, ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে। জড়তা থেকে ওপার পারে যাওয়ার অনুমতি ও স্মৃতির থেকে নিয়ে যেতে চায় একটি জড় শরীর। কারণ সে যে অমরত্ব লাভ করছে স্মৃতির হাত ধরেই দাড়ি টা ঠিক করতে করতে: যাতে তাঁর প্রেম, স্মৃতি তাঁকে শেষ অনুমতি টা দেয় অমর হওয়ার - স্মৃতির সঙ্গে, বা এক অবিনশ্বর স্মৃতি তৈরি করে যেতে। নোলান, ইমতিয়াজ আলি এবং আর অনেকে এই বিষয় নিয়ে কাজ করে চলেছেন। "Neuroscience" আজকে স্মৃতি কী এর এক সম্পূর্ণ নতুন আখ্যান তৈরি করতে চলেছে।
এত কিছুর পর আজকে সকালে উঠে আমার এক কর্ম স্থলে যাওয়ার সময় জানতে পারলাম, আমাদের পাড়ার এক বৃদ্ধ ব্যক্তি যাকে আমি দুদিন আগে অবধি ও রাস্তায়, পাড়ায় হেঁটে বেড়াতে দেখেছি, সে নাকি আজ ভোর চারটে নাগাদ উঠে নিরুদ্দেশ হয়ে গেছে। ভদ্রলোক নাকি dimentia তে ভুগছিলেন এবং তাঁর প্রচুর পুরোনো স্মৃতি প্রকট হয়ে উঠছিল আর বর্তমান টা ক্রমশ মিলিয়ে যাচ্ছিল। ওনার বয়স আশির ওপর হবে।সেও কি তাহলে কারোর কাছে উঠে চলে গেলো। আমি জানিনা, কিন্তু ভাবতে চাইবো যে মার্ফীর বাবার মত সেও বেরিয়ে পড়েছে এক অন্য গ্রহে, এবং মারফী কে খুঁজে পাবে। বা নাসিরুদ্দিন শাহ এর মত সেও অনুমতি নেওয়ার জন্য বেড়িয়ে পড়েছে যা আমরা "মে ওয়াপিস আ উঙ্গা" তে দেখতে পাই।
@highlight
Letter to Myself — Memory
What exactly is the life and death of memory, or what should they be like? The moment I hear the word “should,” my mother becomes somewhat irritated. Perhaps memory is one of those things that has neither a “should” nor a “should not.” Memory defines human existence. It makes us think, laugh, cry, teaches us to fight, and makes us do so many things.
In my own book, Siddharth: The Soul Seeker, memory sends Siddharth on an unprecedented journey. During that journey, memory helps him travel across the country. At the same time, it makes him leave home and renders him companionless. Perhaps, if I had given the story a science-fiction twist, Siddharth, chasing that memory, would have reached the Moon in nine years on foot, in five months by car, in three days by rocket, or in eighteen days by plane.
And this act of reaching somewhere—memory accomplishes it so beautifully. To leave something behind and arrive somewhere else—that becomes possible because of memory.
Christopher Nolan gave this idea an entirely different form in his film Interstellar. There, the father leaves Murphy behind and sets out on a mission to another galaxy, driven by the purpose of his life. The father remains alive in his daughter's memory, and later, emerging from that very memory, he communicates with her through signals sent by the hands of a clock—from another dimension of time and space.
Nolan showed us how, holding on to the memory of her father, Murphy creates another world, another reality, in order to reach him. The rules of that world are different. Gravity works differently there. Yet the daughter manages to reach her father by holding on to memory. My Siddharth, however, could travel only as far as Bodh Gaya.
But then Imtiaz Ali, through his films, showed something else: that faith in memory, love, and love for memory can keep a lifeless body alive for years at the threshold of death—with pain and with love. A body trapped in inertia seeks permission from memory to cross over to the other side. Because, through memory, it is attaining immortality—while adjusting his beard, perhaps asking the memory of his love to grant him that final permission to become immortal: either together with memory, or by leaving behind an indestructible memory of himself.
Nolan, Imtiaz Ali, and many others continue to explore this subject. And today, neuroscience is beginning to create an entirely new narrative around the question: What is memory?
After all this, when I woke up this morning and was on my way to work, I learned that an elderly man from our neighbourhood—someone I had seen walking along the streets of the neighbourhood just two days ago—had apparently woken up around four in the morning and disappeared.
Apparently, the gentleman had been suffering from dementia. His old memories were becoming increasingly vivid, while the present was gradually fading away. He must have been over eighty.
Did he, then, get up and leave to find someone?
I don't know.
But I would like to believe that, like Murphy's father, he has set out for another planet—and that he will find his Murphy there.
Or perhaps, like Naseeruddin Shah, he has gone away seeking permission to return, as we see in Main Wapis Aaunga.
Perhaps, in the end, memory is not something that keeps us trapped in the past.
Perhaps memory is what gives us the courage to leave—
and a destination to return to.
No comments:
Post a Comment