মানব কল্যাণের অঙ্কুর কি জীবিত হয় প্রত্যেক জন্মদিনে। না কি সেটা ফেরৎ আসে মৃত্যুর পর তাঁর বার্ষিক অনুষ্ঠানে। কাছে না থেকে দুরে চলে যাওয়ার পর মৃত্যুর পরে প্রেম ফিরে আসে এবং তাই জন্ম দেয় মানব কল্যাণের। নাকি মানব কল্যাণ দুরে থেকে একটা ফোন কল, মেসেজ, বা স্মৃতি তে ফিরে ফিরে আসে। এই মানব কল্যাণের মধ্যে কি কোনো ভাব বাদ, বস্তু বা, আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। যদি আমরা ধরেই নি যে যেকোনো মানব কল্যাণের মূল ঘর বা নীর টি অবস্থিত আধ্যাত্মিকতার মধ্যে, তাহলে আমরা বলতেই পারি ভালো ভাবে বেঁচে থাকার মধ্যেই রয়েছে সেই আধুনিক আধ্যাত্মিকতা। সেই সূত্র ধরেই, একটি বিকশিত ভারতের রচনা বা তার স্বপ্ন দেখা কি আধ্যতিকতা। একটি আদর্শ দেশ, সমস্ত বর্গের, ধর্মের দেশ নির্মাণের মধ্যে দাঁড়িয়ে থেকেই তাহলে আমরা আধ্যাত্মিক।
সেই পরিসরে দাঁড়িয়ে হিংসা, কষ্ট থেকে মুক্তি কি আধ্যাত্মিকতা। বস্তুবাদ কি সেই পথ তৈরি করে দেওয়ার কান্ডারী? তাহলে কি প্রেমের ছটফটানি বা তাঁর নিশকলুষিত অনুভবে কোনো আধ্যাত্মিকতা নেই। সেই অনুভব কে হারিয়ে কল্যাণের পথ তৈরি করাই কি শুধু আধ্যাত্মিক চেতনা কে বাড়িয়ে তোলা। তারমানে সমস্ত প্রগতি শীল দেশ যাঁরা মাথা পিছু এক লক্ষ টাকা খরচা করে তাঁদের দেশবাসীর ভালো স্বাস্থ্যের জন্য, তারাই আধ্যাত্মিক।
ভারত বর্ষ সমস্ত আধ্যাত্মিক চেতনার জনক হয়েও তাই বস্তুবাদের সংজ্ঞায় পিছিয়ে? বস্তুবাদ যদি সবই হয়ে যেত তাহলে কেন প্রগতিশীল দেশে আজ স্বেচ্ছা মৃত্যু বা আত্মহত্যা বেড়ে চলেছে। সেই মৃত্যু কি ভালো থাকার জন্য এক অন্য আধ্যাত্মিক পথ যা পশ্চিম সভ্যতা গড়ে তুলেছে বা আমাদেরকে ধার দিয়েছে। কারণ সেই ঢেউ আজ ভারত বর্ষে এসে আছড়ে পড়েছে। দিল্লি আইআইটি তে ছাত্রর আত্মহত্যা আমাকে ভাবাচ্ছে এই আধ্যাত্মিকতা ও বস্তুবাদ নিয়ে। আজ বস্তু বাদ কি তাহলে আধ্যাত্মিকতার শত্রু এবং সেখান থেকে হিংসা, মৃত্যু, আত্মহত্যা এবং যুদ্ধ, ঝড়, ঝঞ্ঝা। সেই বস্তু বাদ কি প্রকৃতির ও শত্রু এবং তাই নেপাল বিপর্যয় আরো প্রকট।
বস্তু বাদ, আধ্যাত্মিকতা এবং আত্মার মুক্তি নিয়ে প্রেমের প্রকট হওয়াতে আমি বারে বারে জাপান দেশটার কাছে ফিরে গিয়েছি। সেখানে মৃত্যুর পরেও প্রেম, ও আত্মা সর্ব সমক্ষে এক সামাজিক জায়গা পায়। সেই সমাজ মেনে নেয় সেই আধ্যাত্মিক চেতনা কে এক নিজস্ব কল্পনা দিয়ে। আমাদের সমাজ কি সেই জায়গায় পৌঁছতে পেরেছে বা আগেই পৌঁছে গিয়েছিল।
প্রেম, ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়ে, এক কল্পনার হাত ধরে আধ্যাত্মিকতা অর্জন করে, সে তো আমাদের বিপ্লবী, মনীষী, রাধা, কৃষ্ণ, ও আর কত কাহিনী তে লুকিয়ে আছে। সেই কাহিনি গুলো কে নতুন করে দেখার সময় হয়ে উঠেছে। বয়স, স্থান, কাল, পাত্র কে অতিক্রম করে সেই কাহিনি গুলো কে আধ্যাত্মিকতার এক অন্য মাত্রা দিয়ে দেখার সময় হয়ে উঠেছে। খুব বেশী করে আজকের ভারতবর্ষে। চলুন না সেই বয়স, স্থান, কাল, পাত্র কে অতিক্রম করে আমরা প্রেম পত্র লিখতে শুরু করি আবার এই চরিত্র গুলো কে, বা আমাদের পাশের কোনো মানুষ কে। শুধুই চিঠি আর কিচ্ছু না, যাতে ভাব বাদ, বস্তু বাদ আমাদের নতুন আধ্যাত্মিকতার জন্ম দেয় এই শতাব্দী তে।
In Search of a New Spirituality: Love, Materialism and Human Welfare
Does the seed of human welfare come alive with every birthday? Or does it return after death, during the annual ceremony of remembrance? Does love return after someone has moved away from us, and even after death—and is it this return of love that gives birth to the idea of human welfare?
Or does human welfare keep returning from a distance through a phone call, a message, or a memory?
Is there some form of idealism, materialism, or spirituality hidden within this idea of human welfare?
If we assume that the fundamental home, the nest, of all human welfare lies within spirituality, then can we say that this modern spirituality lies in the very act of living well?
Following that thread, is dreaming of, or working towards, a developed India itself an act of spirituality? If we stand in the process of creating an ideal country—a country belonging to every class, every community, every religion, and every human being—does that very act make us spiritual?
In that context, is freedom from violence and suffering also spirituality?
And is materialism the guide that creates the pathway towards that freedom?
But what about the restlessness of love? What about the innocence of its feelings? Is there no spirituality in that experience?
Is it only by losing that feeling and creating a path towards human welfare that we deepen our spiritual consciousness?
If that is so, does it mean that those progressive countries which spend enormous amounts per person to ensure the health and well-being of their citizens are, therefore, the most spiritual?
Then why should India—despite being regarded as one of the oldest sources of spiritual consciousness—remain behind when measured by the definitions of material progress?
And if materialism were everything, why is voluntary death, or suicide, increasing in some of the most materially progressive societies of the world?
Could that death itself be another spiritual path towards being well—a path that Western civilisation has created, or perhaps lent to us?
Because that wave has now reached India as well.
The suicide of a student at IIT Delhi makes me think again and again about this relationship between spirituality and materialism.
Has materialism today become the enemy of spirituality?
And are violence, death, suicide, war, storms and upheavals somehow emerging from that conflict?
Has materialism also become an enemy of nature? And is that why disasters such as those in Nepal appear before us with such devastating intensity?
While thinking about materialism, spirituality and the liberation of the soul, and placing love at the centre of this exploration, I have repeatedly found myself returning to Japan.
In Japan, even after death, love and the soul seem to find a social space. The dead do not disappear completely; through memory, rituals, symbols and imagination, they continue to exist within society in another form. Japanese society seems to have accepted this spiritual consciousness through its own distinctive imagination.
Have we, as a society, reached that place?
Or had we reached it long ago—only in another language, through other symbols, through other stories?
At what point does love, taking the hand of imagination, arrive at spirituality?
Perhaps the answer lies hidden in the stories of our revolutionaries, our thinkers and sages, in Radha and Krishna, in our stories of separation and longing, and in so many other narratives that we have inherited.
Perhaps it is time to look at those stories again.
To look at them beyond age, place, time and circumstance—to see them through another dimension of spirituality.
Not merely through the lens of religion. Not merely through history. Not merely through love.
But through the lens of human welfare.
Especially in today's India.
Perhaps it is time for us to begin writing love letters again.
Not only from Radha to Krishna, or Krishna to Radha.
Let us write to our revolutionaries, our thinkers and sages, our dead, and our living. Let us even write to the person living next door—the person with whom we have not spoken for a very long time.
Perhaps there need not be any grand theory in those letters.
No statistics of development.
No calculations of materialism.
No rigid definition of spirituality.
There need only be one human being reaching out towards another.
Just a letter.
Nothing else.
Perhaps within that letter, the boundaries between idealism and materialism will slowly begin to disappear. Perhaps from there will emerge a new spirituality for our century—one in which living well, allowing others to live, loving, remembering, and standing beside another human being become different names for the same thing: human welfare.
Perhaps the new home of spirituality is not a temple, an institution, or a philosophy.
Perhaps its nest is a letter.
A letter written by one human being
for another.
No comments:
Post a Comment