Tuesday, October 13, 2026

নিজেকে চিঠি - Letter To Myself গন্তব্যহীন হামাগুড়ি

 নিজেকে চিঠি - Letter To Myself 



গন্তব্যহীন হামাগুড়ি


কোন রাস্তায় হাঁটলে শেখা যায়—

ছোট্ট শিশুটি কি হামাগুড়ি দিতে দিতেই

এই প্রশ্ন ভাবে?


আমার বাড়ির ভেতরে যারা হাঁটে,

যারা হামাগুড়ি দেয়,

তাদের পায়ে যেন কত রকমের বাধা—

নানা সময়ে, নানা অজুহাতে।


কোথাও পৌঁছবে বলে

যে হাঁটতে বেরিয়েছিল তারা,

বারবার সেই পথেই

বাধার বেড়াজালে আটকে গেল।


মাথার ভেতরের শিশুটি

কোনও দিনই শিষ্ট ছিল না।

তাই কোথাও পৌঁছনোর যন্ত্রণা

কোনও দিন তাকে পুরোপুরি

নিজের করে পায়নি।


অতএব সে দৌড়োল,

হামাগুড়ি দিল,

আবার ঠিক কিছু কিছু জায়গায়

হঠাৎ দাঁড়িয়েও পড়ল।


যেভাবেই হোক,

সে পৌঁছল না কোথাও।


বরং অকাতরে বিলিয়ে দিতে শিখল,

সহজ হয়ে উঠল,

ক্ষণে ক্ষণে মিলিয়ে নিতে লাগল

ভালোবাসার না-মেলা অঙ্কগুলো।


সব অঙ্ক মিলে গেলেই কি মুক্তি?

না মিললেই তো

শিকলছাড়া হামাগুড়ি দেওয়া যায়—

কোথাও না পৌঁছেও

পৃথিবীটাকে সম্পূর্ণ দেখা যায়।


এভাবেই অনেক দিন চলতে চলতে,

গাড়ির জানালা দিয়ে দেখতে দেখতে,

একটি ঝুগ্গি-বস্তির বসতি

প্রতিদিন চোখে পড়তে শুরু করল।


আসলে,

বসতিটিকে দেখার অভিনয়ই দেখছিলাম আমি—

দেখা আর না-দেখার মাঝখানে

নিজেকে আড়াল করে রাখার অভ্যাস।


চোখের সামনেই ছিল

সেই বসতির কয়েকটি সদ্যোজাত শিশু।

রাস্তার ধারে,

পৃথিবীর একেবারে কাছাকাছি,

তারা হামাগুড়ি দিতে ব্যাকুল।


তাদের জন্যও কি

জীবন কোনও গন্তব্য রেখে দেবে?


নাকি তাদের পথও

বাধার বেড়াজালে আটকে যাবে,

যেমন আটকে যায়

আমাদের বাড়ির ভেতরের হাঁটা,

আমাদের মনের শিশুটির দৌড়?


আবার ভাবতে থাকব—

যখন পাশের পথটা

খুব নির্জন হয়ে আসবে।


আর গাড়ির জানালায়

আমার মুখের প্রতিবিম্ব ভেসে উঠলে

নিজেকেই প্রশ্ন করব—


গন্তব্যে পৌঁছনোই কি জীবন,

নাকি কোথাও না পৌঁছেও

সবটা দেখতে পাওয়ার নামই মুক্তি বা যুক্তি?


Crawling Without a Destination


Which road teaches us how to walk—

does the little child wonder about this

even while learning to crawl?


Those who walk inside my house,

those who crawl,

seem to have their feet bound

by so many kinds of obstacles,

at so many different times.


They had set out walking

because they hoped to reach somewhere,

only to find themselves

caught, again and again,

in the snares of the very road they had chosen.


The child inside my head

was never an obedient one.

Perhaps that is why

the agony of reaching somewhere

could never entirely

make a home inside it.


And so it ran,

it crawled,

and then, at certain places,

it suddenly came to a halt.


One way or another,

it never arrived anywhere.


Instead, it learnt to give itself away

without hesitation,

grew simpler,

and from moment to moment

tried to reconcile

the unsolved equations of love.


Must every equation yield an answer

for us to be free?


Perhaps only when the numbers refuse to add up

can we crawl without chains—

and, without arriving anywhere,

see the world in its entirety.


Thus, after travelling this way for many days,

looking out through the window of a car,

I began to notice, every day,

a settlement in a jhuggi slum.


In truth,

what I was watching

was my own performance of seeing—

that habit of hiding myself

somewhere between looking

and refusing to look.


Right before my eyes

were a few newborn children

in that settlement.


At the edge of the road,

close to the very ground of the world,

they were eager to crawl.


Will life, too,

reserve a destination for them?


Or will their paths, as well,

be caught in the snares of obstacles—

just as the walking inside our houses

is held back,

just as the child inside our minds

is prevented from running free?


I will begin to wonder again

when the road beside me

grows very lonely.


And when my own reflection

appears in the car window,

I will ask myself—


Is life about reaching a destination,

or is freedom

the ability to see everything

without ever arriving anywhere?





No comments:

Post a Comment